1
শপথ / Ὅρκος — бенгальською та давньогрецькою мовами

Бенгальсько-давньогрецька книга-білінгва

হিপোক্রেটিস

শপথ

Ἱπποκράτης

Ὅρκος

(১) আমি নিরাময়কারী অ্যাপোলোর নামে, স্বাস্থ্যের নামে ও আরোগ্যকারী সকল ক্ষমতার নামে শপথ করছি। সকল দেব-দেবীকে সাক্ষী রেখে শপথ করছি যে, আমি এ শপথ ও প্রতিজ্ঞাবানী আমার সকল সামর্থ্য ও বিচারক্ষমতা প্রয়োগ করে রক্ষা করতে প্রয়াস পাব।

Ὄμνυμι Ἀπόλλωνα ἰητρὸν, καὶ Ἀσκληπιὸν, καὶ Ὑγείαν, καὶ Πανάκειαν, καὶ θεοὺς πάντας τε καὶ πάσας, ἵστορας ποιεύμενος, ἐπιτελέα ποιήσειν κατὰ δύναμιν καὶ κρίσιν ἐμὴν ὅρκον τόνδε καὶ ξυγγραφὴν τήνδε.

(২) আমি আমার শাস্ত্রের শিক্ষককে (গুরুকে) সব ধরনের সম্মান প্রদর্শন করব, যেমন আমার পিতামাতাকে করে থাকি। আমি আমার জীবনকে তাঁর সাথে ভাগ করে নেব এবং তাঁর সব দেনা শোধ করব। আমি তাঁর সন্তানদেরকে আমার ভাই বলে মনে করব এবং যদি তাঁরা ইচ্ছা করেন, তাদেরকে বিনা পারিশ্রমিকে এ শাস্ত্র শিক্ষা দেব। আমি আমার গুরুর কাছে যে সব বিধান, বক্তৃতা ও অন্যান্য শিক্ষা লাভ করেছি, তা সব আমার পুত্রদেরকে দান করব। আর দান করব গুরুর পুত্রদেরকে, আর যারা যথাযথভাবে শিক্ষানবিশি গ্রহন করবে ও শপথ করবে তাদেরকে। এছাড়া আমি আর কাউকে তা দান করব না।

Ἡγήσασθαι μὲν τὸν διδάξαντά με τὴν τέχνην ταύτην ἴσα γενέτῃσιν ἐμοῖσι, καὶ βίου κοινώσασθαι, καὶ χρεῶν χρηίζοντι μετάδοσιν ποιήσασθαι, καὶ γένος τὸ ἐξ ωὐτέου ἀδελφοῖς ἴσον ἐπικρινέειν ἄῤῥεσι, καὶ διδάξειν τὴν τέχνην ταύτην, ἢν χρηίζωσι μανθάνειν, ἄνευ μισθοῦ καὶ ξυγγραφῆς, παραγγελίης τε καὶ ἀκροήσιος καὶ τῆς λοιπῆς ἁπάσης μαθήσιος μετάδοσιν ποιήσασθαι υἱοῖσί τε ἐμοῖσι, καὶ τοῖσι τοῦ ἐμὲ διδάξαντος, καὶ μαθηταῖσι συγγεγραμμένοισί τε καὶ ὡρκισμένοις νόμῳ ἰητρικῷ, ἄλλῳ δὲ οὐδενί.

(৩) আমি আমার সামর্থ্য ও বিচার ক্ষমতার সব শক্তি রোগীদের সাহায্য করার ব্যাপারে প্রয়োগ করব। আমি আমার জ্ঞান প্রয়োগ করে কারও কোন ক্ষতিসাধন করব না।

Διαιτήμασί τε χρήσομαι ἐπ' ὠφελείῃ καμνόντων κατὰ δύναμιν καὶ κρίσιν ἐμὴν, ἐπὶ δηλήσει δὲ καὶ ἀδικίῃ εἴρξειν.

(৪) কেউ চাইলেও আমি কাউকে প্রাণনাশক ওষুধ দেব না। আমি ও ধরনের কোন সংবাদ পরিবেশন করব না। আমি কোন মহিলাকে গর্ভপাত করানোর উপায় জানাব না।
(৫) আমি আমার জীবনে ও পেশায় চরিত্রবান ও ধর্মপরায়ণ হব।

Οὐ δώσω δὲ οὐδὲ φάρμακον οὐδενὶ αἰτηθεὶς θανάσιμον, οὐδὲ ὑφηγήσομαι ξυμβουλίην τοιήνδε. Ὁμοίως δὲ οὐδὲ γυναικὶ πεσσὸν φθόριον δώσω. Ἁγνῶς δὲ καὶ ὁσίως διατηρήσω βίον τὸν ἐμὸν καὶ τέχνην τὴν ἐμήν.

(৬) আমি আমার শাস্ত্রের বাইরে অন্য কোন পেশা থেকে বিরত থাকব।

Οὐ τεμέω δὲ οὐδὲ μὴν λιθιῶντας, ἐκχωρήσω δὲ ἐργάτῃσιν ἀνδράσι πρήξιος τῆσδε.

(৭) আমি যখন কোন বাড়িতে যাব, তখন কেবলমাত্র কোন রোগীকে চিকিৎসার উদ্দেশ্যে যাব এবং কখনই কারও কোন ক্ষতি করার উদ্দেশ্যে যাব না। আমি আমার সুযোগ-সুবিধাকে নারী বা পুরুষ কারও সাথেই যৌন-সংযোগ ঘটানোর কাজে ব্যবহার করব না, হোক সে ব্যক্তি স্বাধীন কিংবা ক্রীতদাস।

Ἐς οἰκίας δὲ ὁκόσας ἂν ἐσίω, ἐσελεύσομαι ἐπ' ὠφελείῃ καμνόντων, ἐκτὸς ἐὼν πάσης ἀδικίης ἑκουσίης καὶ φθορίης, τῆς τε ἄλλης καὶ ἀφροδισίων ἔργων ἐπί τε γυναικείων σωμάτων καὶ ἀνδρῴων, ἐλευθέρων τε καὶ δούλων.

(৮) আমি পেশাগত বা ব্যক্তিগতভাবে যাই দেখি বা শুনি না কেন, উক্ত বিষয় প্রকাশ করব না; আমি উহার সব গোপন রাখব এবং কাউকে জানাব না।

Ἃ δ' ἂν ἐν θεραπείῃ ἢ ἴδω, ἢ ἀκούσω, ἢ καὶ ἄνευ θεραπηίης κατὰ βίον ἀνθρώπων, ἃ μὴ χρή ποτε ἐκλαλέεσθαι ἔξω, σιγήσομαι, ἄῤῥητα ἡγεύμενος εἶναι τὰ τοιαῦτα.

(৯) আমি যদি এ শপথবাণী মেনে চলি এবং এর ব্যতিক্রম ঘটতে না দেই, তবে আমি আশা করব, আমি জীবনে ও পেশায় যেন উন্নতি লাভ করি এবং সবকালের সবার মধ্যে সুনাম অর্জন করতে পারি। আমি যদি এ শপথ না মানি ও লংঘন করি, তবে আমার পরিণাম যেন অন্য রকম হয়।

Ὅρκον μὲν οὖν μοι τόνδε ἐπιτελέα ποιέοντι, καὶ μὴ ξυγχέοντι, εἴη ἐπαύρασθαι καὶ βίου καὶ τέχνης δοξαζομένῳ παρὰ πᾶσιν ἀνθρώποις ἐς τὸν αἰεὶ χρόνον. παραβαίνοντι δὲ καὶ ἐπιορκοῦντι, τἀναντία τουτέων.

Реклама